বাদল দিনে
-মো. রাইসুল ইসলাম
এমনধারা বাদল দিনে,
তোমার কথা আসে মনে,
তাইতো কবির এমন ক্ষনে
ছন্দ জাগে প্রাণে প্রাণে।
নীরব ধরায় গুরুম বাজে,
আসমানে রঙ কাজল সাজে,
আজকে কবির মনের মাঝে
শীতল হাওয়ার দোলা জাগে।
বৃষ্টি ঝরে গাছের পাতায়,
কদম ডালের শাখায় শাখায়,
একটুখানি ঝাপটা আসে
নীরব কবির বন্ধ খাতায়।
সন্ধ্যা নামে দূরের বনে,
মন ভেসে যায় মেঘের সনে,
বাদলঝরা এমনি সাঁঝে
মন বসে না কোনো কাজে।


No comments:
Post a Comment
no spam