Icchey kore-poem



ইচ্ছে করে

---------
মনি জামান


-------
ইচ্ছে করে আকাশ ছুঁতে,
মেঘের কোলে রোদ।
ব্যাঙের  ছাতায় বিষবৃক্ষ, 
কবে হবে ভোর।
দূর্বাঘাসে শিশির জমে,
নগ্ন পায়ে জড়িয়ে ধরে।
কাঠ বিড়ালী গাছের ডালে,
লেজ নাড়িয়ে ডেকে চলে।
খোলা মাঠে পঙ্খি উড়ে,
প্রণয়ে পেখম তোলে।
মন ময়ুরী খাচায় বন্দি, 
নিশীদিন ছটফট করে।
ইচ্ছে করে আকাশ ছুঁতে.
মেঘের কোলে রোদ॥
Please- Follow & Share 

কবিতা - প্রতিবাদ
লেখক : ইমরান খান রাজ

অসুস্থ চিন্তারা উপচিয়ে পড়ছে
নীতি হীন অমানুষে সমাজটা ভরছে,
দ্বায় কার ? প্রাথমিকে শিশুগুলো ঝরছে !
রাস্তার পাশে কারা না খেয়ে মরছে ?

রক্তের বিনিময়ে কাজ করছে যারা
ক্ষুধার্ত পেট নিয়ে ঝিমছে তাঁরা !
রঙিন গাড়িতে আজ ঘুরছে কারা ?
চারিদিকে অন্যায়, করছে পায়তারা !

প্রতিবাদ চলবেনা, কথা তুমি বলবে না
হরতাল মানি না, অজুহাত জানিনা
চায়ের কাপের ঝরে মিছে কথা বলিনা
সত্যের পথে হেটে, অপবাদ শুনি না !
--------------

শরৎস্মৃতি
আব্দুল্লাহ বিন রওহা তুহিন

একটা কবিতা হয়নি লেখা;শরৎদিনে
বর্ষা এল আবার চলে গেল!তুমিও এলে যাবে,
সবচে' মজা ব্যাপার হলো তোমাকে জরিয়ে আছে হাজারো আবেগ আর ভালোবাসা
তুমি এসো ঋতুর রানী হয়ে!তোমারই স্মৃতি নিয়ে বেঁচে থাকা


No comments:

Post a Comment

no spam

 

Copyright © 2016 - | World Books Collect | All Right Reserved| Design by MAS web| Mumbai, India| e-mail:- contact@masexim.in