বাবার দুঃখ দে‌খে‌ছি-কবিতা




বাবার দুঃখ দে‌খে‌ছি


জে‌লি আক্তার
-----------------
খুব কাছ থে‌কে দে‌খে‌ছি-
তা  আগুন নয় কিন্তু তার প্রচন্ড উত্তাপ।
ফোসকা ছাড়াই এ‌কে দেয় কেমন যেন,
এক একটা বেদনার ছাপ।

বাবাকে কাঁদ‌তে দে‌খি নি, দে‌খে‌ছি বিদ্ধস্ত এক রূপ।
‌ভেতর ভেতর কেমন যেন দুম‌ড়ে মুচড়ে শক্ত হ‌য়ে যাওয়া পাথর একটা বুক।

চো‌খে ছিল না জ‌লের একটু ছি‌ঁটে ফোঁটা,
তবুও খুব কাছ থে‌কে দুঃখ দে‌খে লি‌খে‌ছি।
বৃ‌ষ্টি ভেজা শা‌র্টের ভা‌ঁজে আ‌মি আমার-
বাবার শ‌তেক খা‌নি দুঃখ দে‌খে‌ছি।

চে‌পে রাখা কান্না আর মে‌লে রাখা লোক দেখা‌নো-
কী বেদনার হা‌সি, একি যন্ত্রণা আ‌মি ‌দে‌খে লি‌খে‌ছি।
শূন‌্য প‌কে‌টে ভর্তি ওজ‌নে  আ‌মি আমার-
বাবার শ‌তেক খা‌নি দুঃখ দে‌খে‌ছি।

অ‌ভি‌যোগ ভু‌লে গি‌য়ে উপহাস তু‌লে নি‌য়ে,
বেদনার রা‌তের গল্প আ‌মি দে‌খে দে‌খে লি‌খে‌ছি।
কোটরা গত চো‌খের ভেতর আ‌মি আমার -
বাবার শ‌তেক খা‌নি দুঃখ দে‌খে‌ছি।

চে‌পে রাখা কান্না আর মে‌লে রাখা লোক দেখা‌নো-
কী বেদনার হা‌সি, একি যন্ত্রণা আ‌মি ‌দে‌খে লি‌খে‌ছি।
শূন‌্য প‌কে‌টে ভর্তি ওজ‌নে  আ‌মি আমার-
বাবার শ‌তেক খা‌নি দুঃখ দে‌খে‌ছি।

No comments:

Post a Comment

no spam

 

Copyright © 2016 - | World Books Collect | All Right Reserved| Design by MAS web| Mumbai, India| e-mail:- contact@masexim.in